October 8, 2026, 1:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু আয়েশা নূরকে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আয়েশা নূর। সে ওই মাদরাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারায় মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্বজনরা।

এ বিষয়ে সোমবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উদ্ধার অভিযানের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাগুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান জানান, বিষয়টি প্রথমে তার নজরে আসে। পরে তিনি পুলিশ সুপারকে অবহিত করলে তার নির্দেশনায় জেলা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।



Our Like Page