September 12, 2026, 10:10 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় প্রচন্ড তাপদাহ ও গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

সোমবার ২২ এপ্রিল দুপুর ১২ টার সময়ে শহরের ভায়নার মোড় এলাকায় তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত ৩শ পথচারী, অটোরিকশা ও রিকশাচালকদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন মোঃ শামীম কবির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি আলী আশরাফ, মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও সময় টেলিভিশনের মাগুরা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুন, দৈনিক আমার সময় এর মাগুরা প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম, মাগুরা সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান রেন্টু, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি প্রভাষক মোঃ ফারুক আহমেদ, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সদস্য মনির হোসেন, রাজিব হোসেন, হুমায়ুন কবির, জিয়াউল কবির ,মাজেদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক বৃন্দগণ।

এ সময় সিভিলে সার্জন ডাঃ শামীম কবির বলেন, প্রচন্ড তাপদাহের মধ্যে খেটে খাওয়া মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি আমি তাদেরকে ধন্যবাদ জানাই।এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page