April 4, 2026, 11:55 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাদরাসা শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ সুখবর দিলেন বোর্ড চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদরাসার শিক্ষার্থীদের একগুচ্ছ সুখবর দিয়েছেন বোর্ড চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক।

তিনি বলেছেন, মাদরাসা শিক্ষার ক্ষেত্রে এবতেদায়িতে মিড ডে মিল এবং উপবৃত্তি চালু করা হবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ বছর থেকেই বৃত্তি পরীক্ষা দিতে পারবে। মাদরাসায় বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে, আগামী সেশন থেকে ব্যবসায় শিক্ষাও চালু করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘মাদরাসা প্রতিষ্ঠার জন্য বিগত সময়ে যে শর্ত দিয়ে আইনের বেড়াজালে সংকুচিত করা হয়েছে, আমরা সেটি সম্প্রসারিত করছি। মাদরাসা স্থাপন, পাঠদান অনুমতির শর্তগুলো আমরা শিথিল করেছি। আমরা বেশি বেশি চাই, আমাদের সন্তানেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হোক। আমরা মানবিক সমাজ গড়তে চাই।’

মিঞা নূরুল হক বলেন, ‘মাদরাসার শিক্ষার সিলেবাসের মধ্যে যে ধরনের সমস্যা আছে, সে সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। যোগ্য আলেম তৈরির জন্য যে ব্যবস্থা করার দরকার, সেটি আমরা করব। মাদরাসার কোনো কোনো শ্রেণিতে অধিকাংশ হলো জেনারেল। মাদরাসার মৌলিক শিক্ষার যেখানে পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই। যাতে যোগ্য আলেম তৈরি হয়।’

তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষায় যারা শিক্ষিত হন, তাদের অন্তরে থাকে আল্লাহর ওহি জ্ঞান, রাসুলের সুন্নাহর জ্ঞান। তারা হয় মানবিক, তারা হয় ভদ্র। তারা হয় শান্ত, তারা হয় দেশপ্রেমিক। এ জন্য তারা কোনো অনিয়মের সাথে যুক্ত হয় না। তার প্রমাণ বিগত সময়ে এ দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। টাকা পাচারের সাথে কোনো আলেম-ওলামা জড়িত ছিল না, কোনো মাদরাসার শিক্ষিত লোক জড়িত ছিল না।’

মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ করে নূরুল হক বলেন, ‘বিগত সময়ে মাদরাসার শিক্ষিত লোকদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। সামাজিকভাবে হেনস্তা করা হয়েছে। তারা ভালো রেজাল্ট করাও পরেও ভাইভা পরীক্ষায় যখন মাদরাসার সার্টিফিকেট দেখেছে তখন তাদের বঞ্চিত করেছে। সেই বঞ্চনা এবং বিরহের বিরুদ্ধেই ছিল সংগ্রাম।’

মাদরাসার সহকারী অধ্যাপক (বাংলা) কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম আবদুল্লাহ, কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুক প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page