April 12, 2026, 6:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনা সদস্যের পা ভেঙে দিল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে রাজৈরের গ্রামে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক সেনা সদস্যকে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ জুলাই) দুপুরে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে। আহত সেনা সদস্য প্রশান্ত বৈদ্য (৩৩) ওই গ্রামের নকুল বৈদ্যর ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন।

এ ঘটনায় সোমবার মধ্যরাত ১২ টার দিকে অভিযুক্ত পাঁচজনকে আটক করে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটকরা হলেন- উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃনাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১), আশুতোষ ভক্ত (৬৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ২০ থেকে ২৫ জন মিলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে সেনা সদস্য প্রশান্ত বৈদ্যর বাড়ির পাশে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরে গান বাজায়। এসময় তাদেরকে দূরে সরে গিয়ে গান বাজাতে বলেন সেনা সদস্য প্রশান্ত। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক হয়। এরই জেরে সোমবার দুপুরে প্রশান্তকে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নেয় হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পাঁ ভেঙে দেয় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় প্রশান্তকে বরিশাল সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর সোমবার রাতে রাজৈর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির ও কাইয়ুমের নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে সেনাবাহিনী। পরে রাত ১২টার দিকে পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হয়।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সেনা সদস্য প্রশান্তকে হাতুড়িপেটা করে তার পা ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ ঘটনা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে আটকদের মাদারীপুর নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে এনে রাজৈর থানায় ১২জন নামীয় আসামিসহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page