September 7, 2026, 10:38 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত ; আটক ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মিরজন খালাসী (৪৩) ও আসমত আলী খান ওরফে হাসমত (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫)কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরজন খালাসী শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে।

আরেক নিহত আসমত আলী খান ওরফে হাসমত মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন বেপারীর ছেলে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশি হেফাজতে রাখা রয়েছে।

জানা গেছে, সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আব্দুল হাকিমের ভাই আব্দুল হালিমের বাড়িতে পাঁচজনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় ডাকাতদলটি। পরে পাশের এলাকার ভ্যানচালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে গিয়ে তুষার নামের এক ভাড়াটিয়াকে ডেকে তুলে। না বুঝেই দরজা খুললে ধারালো অস্ত্রের মুখে জিম্মি তাকে। পরে পাশের ঘরের লোকজনকে ডেকে তুলে ডাকাতদল। পাশের ঘরের গৃহকর্তা বের হলেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে মিরজন খালাসী ও আসমত আলী খান ওরফে হাসমতকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শিবচর থানা উপপরিদর্শক (এসআই) গোলজার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মিরজন খালাসিকে মৃত ঘোষণা করেন। অপরজন আসমত আলী খান ওরফে হাসমত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ডাকাতদের বিরুদ্ধে ও অবাধ্য জনতা যারা এই ডাকাতদের মারধর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page