October 5, 2026, 10:51 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে জোর করে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামে নাজমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে জোর করে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার রা‌তে মাদারীপুর সদর থানায় নিহত নাজমার স্বামী মস্তফা মুন্সিসহ ছয়জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়েছে।

এ ঘটনায় নাজমার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এর আগে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামের এ ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামের মস্তফা মুন্সির (৩৫) সঙ্গে দুধখালি গ্রামের নাজমা আক্তারের ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য সংসারে অশান্তি বিরাজ করছিল। অশান্তির জের ধরে কয়েক বছর আগে আদালতে মামলাও হয়। পরে সন্তানের কথা চিন্তা করে মামলা তুলে নিয়ে আবার সংসার শুরু করে নাজমা। এরপরও সংসারের অশান্তি কমেনি। সর্বশেষ সোমবার নাজমাকে নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত যৌতুকের কারণেই নাজমাকে হত্যা করা হয় বলে অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

নিহত নাজমার মা তাহমিনা বেগম বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত মস্তফা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।’

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



Our Like Page