March 30, 2026, 12:58 pm
শিরোনামঃ
৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু রাশিয়া কিউবায় তেল পাঠালে আপত্তি নেই ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে, ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে থানতলী এলাকার আকিব খাঁ ও পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করেন।

তবে পূর্ব বিরোধের জেরে রোববার সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সোমবার ভোররাতে আবারও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পাকদী এলাকার প্রায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আকিব ও মঈন গ্রুপের দ্বন্দ্বে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন থাকায় উভয় পক্ষের লোকজন পলাতক রয়েছে। ফলে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page