April 13, 2026, 3:21 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে মায়ের লাশ গ্রহণে ছেলের অনীহা ; ওসির অনুদানে দাফন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর কালকিনি বাঁশগাড়িতে গর্ভধারণী মায়ের লাশ গ্রহণে অনীহা প্রকাশ করেন জন্মদাতা ছেলে। পরে কালকিনির ওসি মোঃ শামীম হোসেনের মানবিক সহায়তায় বৃদ্ধার লাশ তার নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করা হয়।

পুলিশের তথ্য মতে, অসহায় বৃদ্ধা সূর্যবান বিবি (৬৭) শরীয়তপুরের জাজিরায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। অবস্থা অবনিত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূর্যবান বিবির দুর্ঘটনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার একমাত্র ছেলে সেহবাফ হাওলাদারকে জানানো হয়। খবর জানার পরেও মায়ের খোঁজখবর নেয়নি।

স্থানীয় থানা থেকে ছেলেকে মায়ের মৃত্যুর খবর দেয়া হলেও মায়ের লাশ গ্রহণ করতে পারবেনা বলে জানান তিনি।

এমতাবস্থায় মৃত সূর্যবান বিবির লাশ ঢাকা মেডিকেল থেকে নিজ অর্থায়নে পরিবহন খরচ দিয়ে বাঁশগাড়ি নিজ গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page