April 26, 2026, 9:02 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে হত্যা-চুরি-ডাকাতি-ছিনতাই-মাদকসহ ১১ মামলার আসামি আকাশ ফকির গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ১১ মামলার আসামিআকাশ ফকির (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃত আকাশ ফকির মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের পল্টু ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ ফকির দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আকাশ ও তার সঙ্গীরা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আকাশ ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আকাশ প্রতিনিয়তই ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। কেউ মুখ খুলতেও সাহস পায় না। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। ভয়ে মামলাও করে না সাধারণ মানুষ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে মাদারীপুরে ডাকাতি, চুরি, মাদক ও মারামারিসহ ১০টি ও শরীয়তপুরে একটি হত্যা মামলা রয়েছে। আমরা তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করবো।

আজকের বাংলা তারিখ



Our Like Page