September 13, 2026, 3:10 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে ৩৩ বছর ধরে আলমারিতে রক্ষিত গ্রেনেড ; উদ্ধার করলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের শিবচরে এক ব্যক্তির ঘরের আলমারি থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজার চর এলাকা জয়নাল আবেদীনের ঘর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই ঘরে গ্রেনেড রাখা আছে- এমন খবরে শিবচর থানার এসআই মিলন কুমার হালদারের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে দুই ইঞ্চি লম্বা পুরাতন একটি গ্রেনেড উদ্ধার করা হয়।

পুকুর খনন করতে গিয়ে দীর্ঘদিন আগে এটি পেয়ে তিনি আলমারিতে রেখে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পুকুর খনন করতে গিয়ে ১৯৯০ সালে গ্রেনেডটি পায় ওই পরিবার। এরপর থেকে ঘরের আলমারিতে রেখে দেন। মাঝেমধ্যে বাচ্চারা কান্নাকাটি করলে সেটি দিয়ে খেলতেও দিতেন বাচ্চাদের।

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেনেডটির সামনের অংশ ক্লিপ দিয়ে লাগানো এবং মরিচা ধরেছে। বেশ পুরোনো এটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page