March 16, 2026, 8:58 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকারের সবক দেওয়ার আগে ‘একাত্তরের গণহত্যার; স্বীকৃতির দাবি যুক্তরাজ্যে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মানবাধিকারের সবক দেওয়ার আগে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ যুক্তরাজ্য শাখা। জাতিসংঘ ও বড় রাষ্ট্রগুলোর প্রতি এ দাবি জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

ইতিহাসের অন্যতম বৃহৎ ওই গণহত্যার স্বীকৃতি না দিয়ে জাতিসংঘ ও বড় রাষ্ট্রগুলোর মুখে মানবাধিকারের বুলি বেমানান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান শরীফ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হযরত আলী খান।

সংগঠনের সহ-সভাপতি জামাল খাঁনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নির্মূল কমিটির উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, উপদেষ্ঠা হামিদ মোহাম্মদ, সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ‘আমরা একাত্তর’ যুক্তরাজ্য শাখার সংগঠক সত্যব্রত দাশ স্বপন, শাহাব আহমদ বাচ্চু, সারওয়ার ই আলম, শাহেদ রহমান এবং নির্মূল কমিটির সহ সাধারণ সম্পাদক শাহ বেলাল।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page