April 5, 2026, 11:59 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকার নিয়ে সৌদি যুবরাজের সাথে ব্লিংকেনের আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সৌদি যুবরাজের সাথে মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সাথে সম্পর্ক জোরদারে তেল সমৃদ্ধ দেশটিতে তিন দিনের সফরে এসে মঙ্গলবার উভয়ের মধ্যে এ আলোচনা হয়।
সফরকালে ব্লিংকেন সুদান ও ইয়েমেনে সংঘাত নিরসনের প্রচেষ্টার ওপরও আলোকপাত করবেন।
সৌদি আরবের কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ব্লিংকেনের খোলামেলা, আন্তরিক আলোচনা হয়েছে যেখানে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুসমূহ স্থান পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান।
এক ঘন্টার ৪০মিনিটের বৈঠকে  ব্লিংকেন সাধারণ ও নিদিষ্ট উভয়ক্ষেত্রেই মানবাধিকারের বিষয়টি তুলে ধরেন বলে কর্মকর্তা জানিয়েছেন।
ব্লিংকেন লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার সন্ধ্যায় অবতরণ করেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদে যোগ দিতে বুধবার তিনি রিয়াদে যাচ্ছেন।
উল্লেখ্য, ব্লিংকেন এমন একটা সময়ে সৌদি আরব সফরে এলেন যখন মধ্যপ্রাচ্যে দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন ঘটছে।
চলতি বছর মার্চে আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে ক’ূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব দিন দিন বাড়ার প্রেক্ষাপটেও ব্লিংকেন এ সফরে এলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page