October 4, 2026, 10:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে পাঁচ লাখ টাকার হেরোইনসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

আটকরা হলেন- সদর উপজেলার উত্তর তরা এলাকার খোরশেদ আলমের ছেলে টুটুল বিশ্বাস (৩৫), কেল্লাই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুর রহমান (৩৮) ও খাগড়াকুড়ি এলাকার মৃত দেলোয়ার দুলালের ছেলে তারা মিয়া (৪০)।

জানা যায়, পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে টুল বিশ্বাস ও আব্দুর রহমানের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং তারা মিয়া ওই দুইজনকে মাদক বিক্রিতে সহায়তা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।



Our Like Page