February 20, 2026, 9:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে মলম পার্টির ৩ সদস্য গ্রেপ্তার করেছে ডিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চেতনানাশক ওষুধসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার চন্দ্রা এলাকার সাগর আহম্মেদ, একই জেলার গাছা এলাকার শামীম গাজী ও পূবাইল এলাকার সাব্বির হোসেন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে। বাসে যাত্রীদের পাশে বসে তারা বিভিন্নভাবে চেতনানাশক ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ফাঁদে পড়ে কেউ তাদের দেওয়া কিছু খেলেই অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব নিয়ে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার উপ-পরিদর্শক মাসুদ রানা শামীম মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে থেকে ১১টি পোটলায় কালো রংয়ের হালুয়া সাদৃশ চেতনানাশক ওষুধসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সাগর আহম্মেদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। তিনি জামিনে বের হয়ে পুনরায় একইকাজে লিপ্ত হয়েছেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page