April 15, 2026, 8:45 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার পাল্টা হুমকি দিলেন সৌদি যুবরাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেলের উৎপাদন কমিয়ে দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে কঠিন পরিণতি বরণের হুমকি দেয়ার পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়ার পাল্টা হুমকি দিয়েছেন।

রাশিয়ার সঙ্গে এক জোট হয়ে সৌদি আরব তেলের উৎপাদন কমানোর পর জো বাইডেন সৌদি আরবকে ওই হুমকি দেন। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সৌদি আরব তেলের উৎপাদন কমানোর কারণে প্রেসিডেন্ট জো বাইডেন আরো বলেছেন, রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনঃবিবেচনা করবে ওয়াশিংটন।

জো বাইডেনের এই হুমকির পর সৌদি যুবরাজ সুস্পষ্ট করে বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে বাইডেন প্রশাসনের সঙ্গে কোনো লেনদেন হবে না। তিনি বলেন, ওয়াশিংটনের বিরুদ্ধে রিয়াদ বড় রকমের অর্থনৈতিক ব্যবস্থা নেবে যার পরিণতি হবে খারাপ।

দুই পক্ষের এই হুমকি পাল্টা হুমকির ঘটনা একটি গোপন ডকুমেন্ট থেকে প্রকাশ হয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এই বার্তা আমেরিকাকে ব্যক্তিগতভাবে দেয়া হয়েছে নাকি কোনো টেলিফোন সংলাপ বাধাগ্রস্ত করে সেখান থেকে এই তথ্য হাতিয়ে নেয়া হয়েছে তা পরিষ্কার নয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page