September 30, 2026, 5:36 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরের দৃঢ় বিরোধী চীন : ওয়াশিংটনে চীনা দূতাবাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের তাইওয়ান সফর এবং মার্কিন কর্তৃপক্ষ ও এ অঞ্চলের মধ্যে যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের দৃঢ় বিরোধী চীন । ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ তাসকে একথা বলেছেন।
‘তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন দৃঢ়ভাবে তাইওয়ান অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে’ উল্লেখ করে চীনের কূটনীতিক ওয়াশিংটনকে ‘এক-চীন’ নীতি মেনে চলার আহ্বান জানান।
লিউ বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইস্তাহারের (১৯৭২ সালের ২ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালের ১ জানুয়ারি এবং ১৯৮২ সালের ১৭ আগস্ট সম্পাদিত চীন-মার্কিন চুক্তি) শর্তাবলী মেনে চলতে হবে। তাইওয়ান-সম্পর্কিত সমস্যাগুলো বিচক্ষণতার সাথে এবং সঠিকভাবে পরিচালনা করতে হবে। তাইওয়ান অঞ্চলের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ করতে হবে। ‘তাইওয়ানের স্বাধীনতা’র ভুল সংকেত পাঠানো বন্ধ করতে হবে। বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং তাইওয়ান অঞ্চলের নির্বাচনে যে কোন হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।’
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের একটি প্রতিনিধিদল মে মাসে তাইওয়ান সফর করতে পারে, হাউস স্পিকার মাইক জনসন এর আগে একটি বিবৃতিতে এ কথা জানানোর পর চীন তাদের এই অবস্থান তুলে ধরে।

আজকের বাংলা তারিখ



Our Like Page