August 20, 2026, 6:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ট্যাংকের গোলা দিচ্ছে বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমালোচনা সত্ত্বেও মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে ১৪ হাজার ট্যাংকের গোলা বিক্রি করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। এদিকে যুদ্ধের কারণে গাজার অর্ধেকেরও বেশি মানুষ এখন অনাহারে ভুগছে বলে সতর্ক করেছে জানিয়েছে জাতিসংঘ।

স্থানীয় সময় শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, কংগ্রেসকে এড়িয়ে দ্রততম সময়ে ইসরায়েলের কাছে ১৪ হাজার ট্যাংকের গোলা বিক্রির জন্য আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

এর আগে ইসরায়েলের কাছে ৫০ কোটি ডলারের ৪৫ হাজার গোলা বিক্রির প্রস্তাব কংগ্রেসে পাঠায় বাইডেন প্রশাসন।

সাধারণত কোনো দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বা গোলাবারুদ বিক্রি করার আগে, তা কংগ্রেস পর্যালোচনা করে। এ পর্যালোচনার জন্য ২০ দিন সময় নেয় কংগ্রেস। তবে এই ১৪ হাজার ট্যাংক গোলা দেয়ার জন্য তা না করে নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করেছেন বাইডেন।

এদিকে, চলমান সংঘাতের কারণে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। একটি মাত্র সীমান্ত দিয়ে সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। এ অবস্থায় গাজার প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই অনাহারে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে বিশ্বখাদ্য কর্মসূচি।

অন্যদিকে, সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, গাজায় নিহতদের মধ্যে ৬১ ভাগই ইসরায়েলী বিমান হামলায় মারা গেছে। বিংশ শতাব্দিতে পুরো বিশ্বে যেকোনো সংঘাতের চেয়ে গাজায় হতাহত সর্বোচ্চ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page