November 26, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

মার্কিন গোয়েন্দা বিমানকে আকাশসীমা থেকে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী

এটি বলেছে, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলে।

বার্তা সংস্থাটি জানায়, “হুঁশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।”

মার্কিন সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিন চারটি টারবোপ্রপ ইঞ্জিনের বিমান ইপি-থ্রিই নির্মাণ করেছে।  বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র মার্কিন ও জাপানি নৌবাহিনী এই বিমানটি ব্যবহার করে।

ইরানের বিমান বাহিনী বহুবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কাউকে দেয়া হবে না। এই বাহিনী শত্রুদের বিশেষ করে আমেরিকা ও ইসরাইলের যেকোনো অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page