September 29, 2026, 11:40 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বিএনপির বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আমাদের ডেকেছে, আমরা এসেছি। বৈঠক করেছি।

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু বলার নেই। তারা আমাদের দাওয়াত দিয়েছেন। আমরা বসে কথাবার্তা বলেছি।

এদিকে বিএন‌পির স‌ঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক নি‌য়ে ঢাকায় মার্কিন দূতাবাস তা‌দের ফেসবুকে এক পোস্টে জানায়, গঠনমূলক কথোপকথন বি‌ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার ও সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার চাবিকাঠি।

দূতাবাস জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কারাগারে বন্দি বিরোধী হাজার হাজার নেতাকর্মীর বিষ‌য়ে বিএনপির মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনাকে আমরা স্বাগত জানাই। আমরা অব্যাহত যোগা‌যোগ রাখতে উন্মুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page