September 11, 2026, 9:43 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নীতির ব্যর্থতার ফল ইসরাইল-হামাস যুদ্ধ : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধের ব্যাপারে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইসরাইল-পন্থি নীতি গ্রহণ করার জন্য ওয়াশিংটনকে দায়ী করে বলেছেন, এই নীতি ফিলিস্তিনিদের স্বার্থ বিপন্ন করছে।

তিনি গতকাল (মঙ্গলবার) মস্কো সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল-গাজা সংঘাত ওয়াশিংটনের ‘মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতাকে’ তুলে ধরছে। একই সঙ্গে তিনি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘জরুরি’ বলেও মন্তব্য করেন।

পুতিন বলেন, “আমি মনে করি, বেশির ভাগ মানুষ আমার সঙ্গে একমত পোষণ করবেন। মধ্যপ্রাচ্যে মার্কিন রাজনীতির ব্যর্থতার পরিষ্কার উদাহরণ হচ্ছে এই সংঘাত।” রুশ প্রেসিডেন্ট ‘স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ নিয়ে কথা বলেন।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতকে একচেটিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সমঝোতার বিষয়ে তারা এমন কিছু করতে পারেনি, যা দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়।  রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনি জনগণের মৌলিক স্বার্থকে বিবেচনায় নেয়নি।

এর এক দিন আগে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, ইসরাইলে শান্তি প্রতিষ্ঠার জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page