November 29, 2026, 2:04 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ালো আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে তিনজন শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে। সে সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন, ছাত্রদের কর্মকাণ্ড হার্ভার্ডের নীতি লঙ্ঘন করেছে। বিশ্ববিদ্যালয় হলের উপর বিক্ষোভকারীদের দ্বারা উত্তোলিত পতাকাগুলো হার্ভার্ড কর্মীরা সরিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের নীতির লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল চলছে। ১৮ এপ্রিল থেকে, মার্কিন ক্যাম্পাস জুড়ে ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তা সত্ত্বেও আন্দোলন দিনকে দিন তীব্র আকার ধারণ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page