August 17, 2026, 10:17 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পররাষ্ট্র দপ্তর চাইলেও ইউক্রেনে অস্ত্র দেয়ার বিরোধিতায় পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রশ্নে মার্কিন সরকার দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে কিভাবে আরো অস্ত্র সাহায্য দেয়া যায় তা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর বিদায়ী জয়েন্ট চিপস অব স্টাফ জেনারেল মার্ক মিলি তর্ক বিতর্ক করতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পলিটিকো এ খবর দিয়েছে।

জেনারেল মার্ক মিলির চাকরির মেয়াদ চলতি সপ্তাহে শেষ হচ্ছে এবং তার স্থলাভিষিক্ত হবেন বিমানবাহিনীর চিফ অব স্টাফ চার্লস ব্রাউন। যখন ইউক্রেন-রাশিয়ার সংঘাত চলছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার ব্যাপারে মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে তখন সেনাপ্রধানের পদে এই পরিবর্তন আসতে যাচ্ছে।
মার্ক মিলির দায়িত্ব পালনকালে মার্কিন কর্মকর্তারা অনেক সময় ইউক্রেনকে দ্রুত ও পর্যাপ্ত অস্ত্র না পাঠানোর জন্য পেন্টাগনের সমালোচনা করেছেন। পলিটিকো নিজেই একথা জানিয়েছে।
মার্কি মিলি ও পররাষ্ট্র দপ্তরের অবস্থান সম্পর্কে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, “এটি প্রশাসনের জন্য হতাশাজনক।”
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, মার্ক মিলির সময় সেনাবাহিনী এবং পররাষ্ট্র দপ্তরের মধ্যেও বিবাদ স্পষ্ট ছিল।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page