October 1, 2026, 5:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ১৪.৩ বিলিয়ন ডলার ত্রাণ সহায়তা বিল পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তা বিল পাস হয়েছে। তবে এটি সিনেটে পাস হতে পারবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানানো হয়। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২২৬টি ভোটের বিপরীতে ১৯৬টি ভোট পড়ে। ১২ জন ডেমোক্রেট সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন আর দুই জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।

ডেমোক্রেটিক নেতারা এই বিলে ইউক্রেনের জন্য তহবিল থাকার বিষয়টিও সংযুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু হাউসের রিপাবলিকান সদস্যরা ইউক্রেন ও ইসরায়েলের জন্য একটি অভিন্ন বিল আনতে চাননি।

রিপাবলিকানদের আনা এই প্রস্তাবে তহবিল যোগানের বিষয়টি নিয়েও আপত্তি রয়েছে ডেমোক্রেটদের। কারণ যুক্তরাষ্ট্রে কর আদায়ে নিয়োজিত অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের তহবিল কমিয়ে ইসরায়েলকে বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা বলা হয়েছে।

সেনেট নেতা চাক শুমার এই বিলকে “গভীর ত্রুটিযুক্ত” বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের উচ্চ পরিষদ যেখানে ডেমোক্রেটদের কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে সেখানে এটি পাস হতে পারবে না।

প্রেসিডেন্ট জো বাইডেন যিনি নিজেও একজন ডেমোক্রেট, বিলটি তার টেবিলে গেলে সেটিতে ভেটো দেওয়ার অঙ্গীকার করেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page