October 1, 2026, 10:52 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন বন্দীদেরকে হামাস সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না : হোয়াইট হাউজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইল থেকে বন্দী করা মার্কিন নাগরিকদের বিশেষ কোনো সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না। একথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি।

এক সংবাদ সম্মেলনে তার কাছে সাংবাদিকরা জানতে চান, মার্কিন বন্দীদের সঙ্গে হামাস কী ধরনের আচরণ করছে। জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যায়নি যার কারণে বলা যাবে যে, ফিলিস্তিনের এই সংগঠনটি আটক মার্কিন নাগরিকদের নিয়ে কোনো ধরনের গেম খেলার চেষ্টা করছে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হামাসের হাতে আটক মার্কিন নাগরিকদের সংখ্যা খুব বেশি  নয় তবে এ মুহূর্তে নারী এবং শিশুদের মুক্ত করার বিষয়েই আলোচনা চলছে।”

জন কারবি বলেন, এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যা থেকে বলা যাবে যে, হামাস আমেরিকার নাগরিকদের হাতে রেখে কোনো ধরনের সুবিধা দায়ের চেষ্টা করছে। তিনি আরো বলেন, এই মুহূর্ত হয়ত হামাস আটক সব মার্কিন নাগরিক থেকে মুক্তি দিতে প্রস্তুত নয় এবং এটাও হয়তো ঠিক যে, সব মার্কিন নাগরিক একই জায়গায় নেই।

বর্তমানে গাজায় ছয় দিনের যুদ্ধ বিরতি চলছে। এই যুদ্ধ বিরতির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত ৮১ জনকে মুক্তি দিয়েছে। অন্যদিকে, ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ১৮০ জন ফিলিস্তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page