September 25, 2026, 10:03 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে দৃশ্যমান ড্রোন নিয়ে ঝুঁকি দেখছে না নিরাপত্তা এজেন্সিগুলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার নিরাপত্তা এজেন্সিগুলো বলেছে, রহস্যজনক সেদেশের আকাশে দেখতে পাওয়া ড্রোনগুলো জাতীয় ও জননিরাপত্তার জন্য কোন হুমকি নয়। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আকাশে দৃশ্যমান ড্রোনের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, খারাপ কিছু দেখছি না, অনেক ড্রোন অনুমোদিত আছে। আমরা বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত বিপদের কিছু দেখছি না।

আমেরিকার উত্তর-পূর্ব রাজ্যগুলোর অধিবাসীরা কয়েক সপ্তাহ ধরে সেখানকার আকাশে অজানা ড্রোন দেখার কথা বলছে। যা সেখানকার মানুষের মধ্যে চিন্তার উদ্রেক করেছে।

আমরা এখন পর্যন্ত খারাপ কিছু চিহ্নিত করতে পারিনি, এখন পর্যন্ত নিউ জার্সি এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলোর আকাশে জাতীয় ও জননিরাপত্তার জন্য হুমকির মত কোন কিছু দেখতে পাইনি, এক যৌথ বিবৃতিতে বলেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, এফবিআই এবং ফেডারেল এভিয়েশন প্রশাসন।

”প্রযুক্তিগত তথ্য যাচাই করে এবং সংশ্লিষ্ট মানুষদের সাথে কথা বলে আমরা যা বুঝতে পেরেছি তা হল: ঐ অঞ্চলের আকাশে যেসব ড্রোন দেখা গেছে সেগুলো বাণিজ্যিক ড্রোন, আইন শৃংখলা বাহিনীর ড্রোন এবংং শখের ড্রোন। এমনকি আকাশের তারাকেও ভুলভাবে সেখানে ড্রোন বলে মনে করা হয়েছে। ”

এর আগে বিদেশী সম্পৃক্ততা বিশেষ করে ইরান ও চীনের সম্পৃক্তার ব্যাপারটি মার্কিন প্রশাসন অস্বীকার করেছে। যদিও নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার আকাশে উড়া অজানা ড্রোনের ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page