September 24, 2026, 9:11 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে গৃহহীনতায় নতুন রেকর্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  :  দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং উচ্চ আবাসন মূল্যসহ বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এক সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি একথা জানায়।

আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন, যা ২০২৩ সালের থেকে ১৮ শতাংশ বেশি। যার অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি প্রতি ১০,০০০ জন মানুষের মধ্যে প্রায় ২৩ জন গৃহহীন।

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪-এর জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় পরিবারের লোকেরা আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের এই সংখ্যা বেড়েছে।

এইচইউডি’র প্রতিবেদন অনুযায়ি আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব।

অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page