November 28, 2026, 11:36 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করছে : উত্তর কোরিয়া

​​​​​​ অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সাথে মিলে মার্কিন সামরিক বাহিনী যে মহড়া চালাচ্ছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক অশান্তির মধ্যে পড়েছে

। উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পাঁচ দিনব্যাপী যৌথ মহড়ার সমালোচনা করে গতকাল বুধবার একথা বলেছেন।

তিনি বলেন, “আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে তৈরি করব।”

গতকাল সকালের দিকে উত্তর কোরিয়া নিউক্লিয়ার ট্রিগার সিস্টেম পরীক্ষার মধ্যদিয়ে শত্রুর পক্ষ থেকে পরমাণু হামলা মোকাবেলার উপর মহড়া চালিয়েছে। এরপর উত্তর কোরিয় নেতার বোন এসব কথা বললেন।

গতকালের ওই নিউক্লিয়ার ট্রিগার মহড়ার সময় উত্তর কোরিয়া পূর্ব উপকূল লক্ষ্য করে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। আমেরিকা যখন কোরিয় উপদ্বীপ এলাকায় নিজের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তখন উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র মহড়া চালায়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page