April 12, 2026, 4:49 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনাদের ইরাক থেকে বের করে দিন : ইরানের শীর্ষ নেতা খামেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সেনাদের দ্রুত ইরাক থেকে বের করে দিতে অনুরোধ জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এ ছাড়া ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না বলে ইরাকি প্রেসিডেন্টকে জানান তিনি। রবিবার তেহরানে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন খামেনি। খবর আলজাজিরার।

গত বছরের অক্টোবরে নির্বাচিত হওয়ার পর ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের এটিই প্রথম ইরান সফর। আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো কারও বন্ধু হতে পারে না। এ সময় তিনি ইরাকের প্রেসিডেন্টকে বলেন, আমরা ভয়ংকর শত্রু থেকে এখন পরস্পরের অন্তরঙ্গ বন্ধু হতে চাই। ইরাক-ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চাই।

এর আগে তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রেসিডেন্ট। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, ইরান এ অঞ্চলে বিদেশী সেনাদের আনাগোনা পছন্দ করে না। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ইরাকের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার চুক্তি করেছে ইরান। রাইসি বলেন, আমরা নিজেদের স্বার্থে আমাদের মধ্যে সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করছি। মার্কিনিরা তাদের নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছুই বোঝে না। তাই তাদের আর এ অঞ্চলে দেখতে চাই না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page