April 13, 2026, 7:26 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ঘে বহু হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দু’টি ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসেয়ার বৃহস্পতিবার সকালে টুইট করে বলেছেন, ‘ফোর্ট ক্যাম্পবেল থেকে খারাপ খবর এসেছে।’

যে ঘাঁটিতে হেলিকপ্টার দু’টির সংঘর্ষ হয়েছে সেটি নাশভিলের ৬০ মাইল উত্তর পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে অবস্থিত। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করেন।

ডব্লিউকেডিজেড রেডিও নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছেন, ‘হেলিকপ্টার দু’টি খুবই নিচে নেমে আসে, হঠাৎ করে— যখন বাড়ির কাছাকাছি চলে আসে, প্রচণ্ড শব্দ এবং বিকট বিস্ফোরণ হয়। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেছেন, ‘আমরা ট্রাক থেকে নেমে দ্রুত ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে দেখতে পাই, দু’টি হেলিকপ্টার পড়ে আছে।’

ট্রিগ কাউন্টির কারা পরিদর্শক জেমস হিউজ ডব্লিউকেডিজেড রেডিওকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে আধা মাইল দূরে থাকেন তিনি। তার ধারণা, হেলিকপ্টারগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

ফোর্ট ক্যাম্পবেল ঘাঁটির মুখপাত্র ননডিস থুরমান নিশ্চিত করেছেন স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে ট্রিগ কাউন্টির, ৬৮ নম্বর মহাসড়কের কাছে  দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও নিশ্চিত করেছেন, হেলিকপ্টারগুলো ছিল ব্ল্যাকহক মডেলের। আর এগুলো পরিচালনা করত ১০১তম এয়ারবোর্ন ডিভিশন।

হেলিকপ্টারের ক্রুরা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এগুলো উড়াচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদের আশঙ্কা, এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল।

গত বছরের জুলাইয়ে ৫ মিলিয়ন ডলার খরচ করে এ হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। কঠিন পরিস্থিতির বাস্তব ধারণা পাওয়া যাবে এমন ডিজাইন করে এটি তৈরি করা হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়। বৃহস্পতিবারের দুর্ঘটনার সঙ্গে এই পোগ্রামের কোনো ত্রুটির সংশ্লিষ্টতা আছে কিনা সেটি দেখা হচ্ছে। সূত্র: ডেইলি মেইল

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page