March 6, 2026, 12:41 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন হুমকিতে ইসরাইল বিরোধী অভিযান বন্ধ হবে না : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, মার্কিন হুমকির কারণে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে না। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই অভিযান অব্যাহত থাকবে।

গতকাল (মঙ্গলবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে মোহাম্মদ আলী আল-হুথি এই ঘোষণা দেন। তিনি জানান, আমেরিকা ওমানি ব্যাকচ্যানেলের মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে ‘ফ্রন্ট’ গড়ে তোলার হুমকি দিয়েছে। এই কর্মকর্তা বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকার যেকোন “চক্রান্ত বা মূর্খতা” ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি আরো বলেন, ইয়েমেনি জনগণ “গাজাবাসীকে সমর্থন দেয়া থেকে “নিবৃত্ত হবে না”।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে ইয়মিনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজে হামলা শুরু করেছে। পরে ইয়েমেনের সামরিক বাহিনী জানায়- ইসরাইল অভিমুখী যেকোন জাহাজে হামলা চালাবে তারা। তবে লোহিত সাগরে অন্য সব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page