March 29, 2026, 2:12 pm
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় গঠিত হতে যাচ্ছে ঝুলন্ত সংসদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় ঝুলন্ত সংসদের সৃষ্টি হয়েছে। এতে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের জোট এগিয়ে রয়েছে। তার সাথে লড়াই করছেন সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

আনোয়ারের পাকাতান হারান (পিএইচ বা অ্যালায়েন্স অব হোপ) ২২২ সদস্যবিশিষ্ট সংসদের ৮২টি আসন নিশ্চিত করেছে। আর মহিউদ্দিন ইয়াসিনের মালয়ভিত্তিক পেরিকাতান ন্যাশনাল বা ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৭৩টি আসন। নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গ্যানাইজেশন (ইউএমএনও) পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তারা মাত্র ৩০টি আসন পেয়েছে।

ব্রিটেনের কাছ থেকে মালয়েশিয়ার স্বাধীনতা লাভের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটি পরিচালনা করেছে দুর্নীতিতে জর্জরিত বারিসান ন্যাশনাল কোয়ালিশন। তারা এবার বিপর্যয়ে পড়লেও নির্বাচন-পরবর্তী জোট গঠন করে এখনো ক্ষমতায় থাকতে পারে।

আনোয়ার ও মহিউদ্দিন উভয়েরই দাবি, তাদের জোটের সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে। তবে তারা কাদের সাথে জোট গঠন করবেন, তা প্রকাশ করেননি।

সুস্পষ্টভাবে কোনো দল জয়ী না হওয়ায় মালয়েশিয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা থেকে যাবে।

বিশ্লেষকরা বলছেন, আনোয়ারকে ঠেকাতে মহিউদ্দিনের পেরিকাতান ন্যাশনাল ইসমাইলের জোটকে সমর্থন দিতে পারে।

তবে আনোয়ার বলেছেন, তিনি মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছে তার সমর্থনের বিষয়টি জানাবেন। তিনি যদি প্রধানমন্ত্রী হতে সক্ষম হন, তবে তা হবে এই রাজনীতিবিদের জন্য বিরাট সাফল্য। তিনি একসময় মাহাথিরের উত্তরসূরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছিলেন। তারপর নানা অপবাদ নিয়ে কারাদণ্ড প্রাপ্ত হন। তিনি আবার ফিরে এসেছেন।

মালয়েশিয়ার এবারের নির্বাচনে অপ্রত্যাশিত খবর হলো সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হেরে যাওয়া। পুরো রাজনৈতিক ক্যারিয়ারে এবারই তিনি নিজ আসনে হারলেন। ওই আসনে ৫ প্রার্থীর মধ্যে তিনি চতুর্থ হয়েছেন। জয়ী হয়েছেন মহিউদ্দিনের প্রার্থী।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page