September 7, 2026, 12:05 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার ছাপাখানায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি ছাপাখানায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে বান্দাবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম) জানিয়েছে, আগুনের সময় ছয় বাংলাদেশি শ্রমিক ওই ছাপাখানায় আটকা পড়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত আর চারজনকে জীবিত উদ্ধার করা হয়। নিহত দুই বাংলাদেশির মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবিপিএমের সহকারি অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন জানিয়েছেন, তারা ভোর ৪টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগার ফোন পান। দমকলের মোট ২৩ জন সদস্য এবং ১৩ জন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

‘কারখানা এলাকায় বায়ু চলাচলের পর্যাপ্ত জায়গা না থাকায় ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করা হচ্ছে’—যোগ করেন সেলাঙ্গরের এই ফায়ার কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page