March 29, 2026, 3:50 pm
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের পাঁচদিন পর রাজার হস্তক্ষেপে কাটলো সরকার গঠন নিয়ে অচলাবস্থা। নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন পিপলস জাস্টিস পার্টির আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার সকালে নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে ৯ প্রাদেশিক প্রধানকে নিয়ে ‘কাউন্সিল অব রুলার্স’ এর বৈঠকে বসেন রাজা আল-সুলতান আবদুল্লাহ।

এসময় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সর্বোচ্চ আসন জয়ী পিপলস জাস্টিস পার্টির আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সময় আজ বিকাল ৫টায় শপথ নেবেন তিনি।

২২২ আসনের পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিমের দল ৮২টি আসনে, পারিকাতান ন্যাশনাল পার্টির মুহিউদ্দিন ইয়াসিন ৭৩ আসনে জয়ী।

গেল ৫ দিনে নিজেদের মধ্যে সমঝোতা করে জোট সরকার গঠনে ব্যর্থ হয় দল দুটি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page