March 16, 2026, 10:39 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

মিথ্যার ওপর ভিত্তি করে ইরাকে আগ্রাসন চালানো হয়েছিল : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জন কেরি বলেছেন, ইউক্রেনের বর্তমান সংঘাত ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে। রোববার সন্ধ্যায় ফ্রান্সের টেলিভিশন এলসিআইকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

এলসিআই টেলিভিশনের সাংবাদিক দারিয়ুস রচেবিনের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হন জন কেরি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে পশ্চিমা দেশগুলো আগ্রাসন হিসেবে দেখে থাকে। এ বিষয়ে রচেবিন ও জন কেরির মধ্যে তর্ক বিতর্ক হয়। রচেবিন বলেন, ২০০৩ সালে আমেরিকা মিথ্যার ওপর ভিত্তি করে ইরাকে আগ্রাসন চালিয়েছিল। রচেবিনের একথার সঙ্গে জন কেরি দ্বিমত পোষণ করে বলেন, “এটি কোনো অপরাধ নয়, কারণ প্রেসিডেন্ট জর্জ বুশের বিরুদ্ধে এ পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে জন কেরি বলেন, সে সময় কতগুলো ঘটনাকে ব্যবহার করে এই সংঘাতে জড়ানো হয়েছে যার বিরুদ্ধে তিনি নিজেও কথা বলেছেন। এসময় কেরি স্বীকার করেন, যে প্রমাণের ভিত্তিতে ইরাকে অভিযান চালানো হয়েছে তা ওই সময় মিথ্যা ছিল এবং জনগণও জানতো না- এটা মিথ্যা।

জন কেবি এই যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা দাবি করলেও মার্কিন সিনেটের ভোটাভুটিতে তিনি ইরাকে আগ্রাসন চালানোর পক্ষে ভোট দিয়েছিলেন। তার এই দ্বৈত অবস্থানের দিকে রচেবিন ইঙ্গিত করলে জন কেরি প্রসঙ্গ পাল্টে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে শুরু করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page