July 16, 2026, 3:42 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমার প্রতিনিধি দল পৌছানোর আগে গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর ক্যাম্পে গুলি করে আব্দুর রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮/ওয়েস্টের আবুল বশরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘সকাল ৮টার দিকে ক্যাম্পে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনার দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছান। প্রতিনিধি দল মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করবে। এ ছাড়া প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনের কথা রয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page