October 11, 2026, 2:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমার ভারত থাইল্যান্ড কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমার-ভারত-থাইল্যান্ড কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ। এজন্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে চয় ঢাকা।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় ফরেন অফিস কনসালটেশনের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন। উল্লেখ্য, এর আগে সোমবার ঢাকায় এসে পৌঁছান থাইল্যান্ডের পার্মানেন্ট সেক্রেটারি সরন চারুয়েনসোয়ান।

মাসুদ বিন মোমেন বলেন, ‘মিয়ানমার-ভারত-থাইল্যান্ড কানেক্টিভিটি প্রকল্পে বাংলাদেশ যুক্ত হতে চায়। আমরা ভারতের সঙ্গে আলাপ করেছি, থাইল্যান্ডের সঙ্গেও কথা বলেছি। তাদের কোনও সমস্যা নেই।’

এছাড়া বিমসটেকের অধীনেও কানেক্টিভিটি হতে পারে। তবে শুধু রোড কানেক্টিভিটি নয়, আমরা আকাশ ও সমুদ্র কানেক্টিভিটিও চাই বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব জানান, আমরা বিশ্বাস করি, বর্তমানে ১০০ কোটি ডলারের বাণিজ্য নিকট ভবিষ্যতে ২০০ কোটি ডলারে উন্নীত হবে, যদি আমাদের ব্যবসায়ীদের লক্ষ্য বৃদ্ধি পায়।

অনেক সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে এবং আমরা সেগুলো দ্রুত শেষ করতে চাই জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিমসটেকের বর্তমান চেয়ার হচ্ছে থাইল্যান্ড এবং খুব শিগগিরই তারা শীর্ষ সম্মেলন আয়োজন করবে। ওই জোট এবং দ্বিপাক্ষিক ব্যবস্থায় আমরা দ্রুততার সঙ্গে এগোতে চাই।’

থাইল্যান্ডের সেক্রেটারি জানান, বাংলাদেশের উন্নতি দ্রুত হচ্ছে এবং আগামীতে তারা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে। আমার সঙ্গে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এসেছে—বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করার জন্য। আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করবো।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page