October 4, 2026, 3:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের আর কাউকে দেশে ঢুকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীসহ অনেকে বাংলাদেশে প্রবেশ করছে। তারা সবাই জীবন রক্ষার জন্য এসেছে, যুদ্ধের জন্য নয়। তবে আগামীতে মিয়ানমারের কাউকে আর দেশে ঢুকতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের ফেরত নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল। তারা (মিয়ানমার সরকার) দু’একদিনের মধ্যে জাহাজ পাঠিয়ে দিয়ে তাদের নিয়ে যাবেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘সীমান্তে আমাদের বিজিবি, পুলিশ, কোস্টগার্ড—সবাই অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। মিয়ানমার সীমান্তে যুদ্ধ হচ্ছে। তাই এ সীমানা দিয়ে তাদের কেউ আর আসবে বলে মনে হচ্ছে না। তারপরেও যদি আসে, আমাদের এখানে কেউ প্রবেশ করতে পারবে না ‘

এ সময় বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে বিএনপির কোনো অস্তিত্ব নেই। সুতরাং তারা বিরোধী দল নয়। বিএনপি দেশে সব সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে পুলিশ সচেষ্ট ছিল বলে তাদের পরিকল্পনা সফল হয়নি।’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘দেশবিরোধী যেকোনো রকমের অপচেষ্টা রুখে দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের জানমাল রক্ষাই পুলিশের মূল লক্ষ্য।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page