October 4, 2026, 11:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের বাগোতে আগুনে ৪৫০টি দোকান ও ৯টি বাড়ি পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মিয়ানমারের বাগো অঞ্চলের কিয়াউকতাগা শহরতলীর পৌরসভার বাজারে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ায় অনেক দোকান ও বাড়িঘর পুড়ে গেছে। বুধবার বাগো অঞ্চলের ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে আগুন লাগার ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এতে বাজারের প্রায় ৫শ’টি দোকানের মধ্যে ৪৫০টি এবং আশপাশের নয়টি বাড়ি আগুনে পুড়ে গেছে।
ওই কর্মকর্তা বলেন, আগুন নেভাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। সেখানের একটি সেলুন দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, আগুনে অনেক মুদি, পোশাক ও খাদ্য সামগ্রীর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটিতে আগুনের ঘটনায় কর্তৃপক্ষ সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।



Our Like Page