October 16, 2026, 9:13 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৩ জন

অনলাইন সীমান্তবাণী ডস্কে : মিয়ানমারে বন্যায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯৩ জনে দাঁড়িয়েছে এবং এতে এখনো ৮৯ জন নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় দৈনিক দ্য মিরর এ খবর দিয়েছে। ইয়াঙ্গুন থেকে সিনহুয়া এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটির অনেক শহর এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বন্যা কবলিত ৪৭,০১৯ পরিবার থেকে মোট ১৬১,৫৯২ জন দেশের ৪২৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৭৬৬,৫৮৬ একর জমির ফসল তলিয়ে গেছে এবং ১২৯,১৫০ গবাদি পশু মারা গেছে।

টাইফুন ইয়াগি প্রভাবে এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট বর্ষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ, বিভিন্ন উদ্ধার সংস্থা এবং বাসিন্দারা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিষ্কার , স্বাস্থ্যসেবা প্রদান এবং বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণে একসঙ্গে কাজ করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page