October 16, 2026, 9:13 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২৬ জন

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  মিয়ানমারে শক্তিশালী টাইফুন ইয়াগির কারণে ব্যাপক বন্যায় প্রাণহানির সংখ্যা দ্বিগুণ হয়ে ২২৬ হয়েছে। এর আগে প্রাণহানির সংখ্যা ১১৩ বলা হয়েছিল। এ প্রেক্ষিতে ছয় লাখ ৩০ হাজার লোকের সাহায্যের প্রয়োজন হতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে।
সম্প্রতি উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমার জুড়ে ইয়াগির তান্ডবে প্রচন্ড বাতাস এবং প্রবল বৃষ্টিপাত হয়। এ কারণে এসব অঞ্চলে বন্যা এবং ভূমিধস ঘটে।
সরকারি পরিসংখ্যান মতে, ইয়াগির কারণে পাঁচশরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
সোমবার জান্তা-শাসিত মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ২২৬ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবরে ৭৭ জন এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে।
এছাড়া বন্যায় প্রায় দুই লাখ ৬০ হাজার হেক্টর ( ছয় লাখ ৪০ হাজার একর) জমির ধান এবং অন্যান্য ফসল ধ্বংস হয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী কার্যালয়ের (ইউএনওসিএইচএ) দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, মিয়ানমার জুড়ে প্রায় ছয় লাখ ৩১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সোমবার সুনির্দিষ্ট বিবরণ না দিয়ে বলেছে, এটি মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা।
এদিকে মিয়ানমার কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে যা খুবই ব্যতিক্রমী ঘটনা। তবে প্রতিবেশী ভারত কেবল এ আবেদনে সাড়া দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page