September 17, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়ে মানবিক সহায়তা পাঠাচ্ছে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে এক হাজারের বেশি লোকের প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটিকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ১শ’ মিলিয়ন ইউয়ান (১৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার) প্রদানের ঘোষণা দিয়েছে চীন সরকার। সোমবার থেকে মিয়ানমারে সহায়তা পাঠানো শুরু হবে।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে লেখা এক বার্তায় শি জিনপিং ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে ইচ্ছা প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশক হয়।

ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন স্থানে ভবন, সেতু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও মারাত্মক ক্ষতি হয়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ ও থাইল্যান্ডের কিছু অংশেও এর প্রভাব পড়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৩৩ তলা ভবন ধসে পড়ার পর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১শ’ জন শ্রমিক আটকা পড়েছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, মিন অং হ্লাইং বৈদেশিক সাহায্যের বিরল আবেদনের পর শনিবার তারা মিয়ানমারে ৮২ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে।

চীনের জাতীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ইউনান থেকে একটি পৃথক উদ্ধারকারী দল মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে পৌঁছেছে।

মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পে চীনে প্রভাব পড়লেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page