July 31, 2026, 9:30 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মুক্তিপণ দিয়ে ৩ দিন পর ছাড়া পেলেন বান্দরবানের অপহৃত ২৬ রাবার শ্রমিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অবশেষে ৩দিন পর লামায় অপহৃত ২৬ জন রাবার শ্রমিককে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে ফাঁসিয়াখালির-ঈদগাও সীমানায় ছেড়ে দেয় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতের এক আত্নীয় বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আজ সকালে ফাঁসিয়াখালী-ঈদগাও এলাকায় ২৫ জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিয়াউর রহমান না‌মের একজন রাবার শ্রমিককে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৫ ‌ফেব্রুয়ারি) দিবাগত রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে এই ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তা‌দের উদ্ধারে অভিযান শুরু করে।

বান্দরবান পু‌লিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার ব‌লেন, আজ সকা‌লে অপহৃত শ্রমিকরা সক‌লে ফি‌রে  এসে‌ছে ব‌লে শু‌নে‌ছি। তারা সক‌লে নিজ নিজ বা‌ড়ি‌তে ফি‌রে গে‌ছে।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page