September 21, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মুক্তিযোদ্ধা হত্যার দায়ে কাশিমপুর কারাগারে নারায়ণগঞ্জের এক্সেল কামালের ফাঁসি কার্যকর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল ওরফে এক্সেল কামাল নামে এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম। এর আগে বুধবার রাতে এ ফাঁসি কার্যকর করা হয়।

মাদারীপুরের শিবচর এলাকার বারেক হাওলাদারের ছেলে কামাল ওরফে এক্সেল কামাল।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে।

ওই রায়ের বিরুদ্ধে আপীল করলে আপীল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে। উক্ত রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করলে রিভিউ পিটিশনও গত ২৮ এপ্রিল ২০২২ তারিখে খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে।

সবশেষে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে গত ১ নভেম্বর ২০২২ তারিখে তা না মঞ্জুর হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, সকল আইনী প্রক্রিয়া শেষে বুধবার রাতে এ ফাঁসি কার্যকর করা হয়। রাতেই এক্সেল কামালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page