April 13, 2026, 4:37 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ; আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। গতকাল (শনিবার) তাকে মুক্তি দেয়া হয়েছে। এর একদিন আগে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রক্রিয়াগত কারণে আদালতে ইউন সুক ইউলের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ঘোষণা করা হলেও তার সামরিক আইন জারির বিষয়ে তদন্ত চলমান থাকবে।

চলতি বছরের জানুয়ারিতে অভিযান চালিয়ে ইউনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল- গত ৩ ডিসেম্বর তিনি বেসামরিক শাসন বিঘ্নিত করার চেষ্টা করেছেন। মুক্তি পাওয়ার পর ইউন আটক কেন্দ্র থেকে হাসিমুখে বেরিয়ে আসেন এবং সমর্থকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইনজীবীদের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউন বলেন, ”আমি এ দেশের জনগণের প্রতি মাথা নত করে কৃতজ্ঞতা জানাই।”

বিচারকরা জানান, এটি প্রযুক্তিগত ও আইনি কারণে অবৈধ ছিল। তবে প্রসিকিউটররা আদালতের এই সিদ্ধান্তকে অন্যায্য বলে আখ্যা দেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের অধিকার থাকলেও প্রসিকিউশন বিভাগ তা না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসিকিউটররা জানান, সংবিধানিক আদালতের রায় এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে প্রসিকিউটর জেনারেল আপিল করার পরিবর্তে ট্রায়াল আদালতে আমাদের যুক্তি তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page