September 8, 2026, 6:29 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা ; স্বামী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী সাদিয়া আক্তার খুন হয়েছে। এ ঘটনায় স্বামী মিজানকে (২৮) গ্রেপ্তার করে সোমবার (৯ অক্টোবর) দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে নিহতের মামা আতাউল্লার বসতবাড়িতে স্ত্রী সাদিয়া আক্তারকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মিজান। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ১০ বছর পূর্বে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনচর গ্রামের ইমান আলীর ছেলে মিজানের সঙ্গে উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের রানা মিয়ার মেয়ে সাদিয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রিয়াদ (৭) ও ফাইজা (৩) নামের দুই সন্তান রয়েছে। মিজান দির্ঘদিন যাবৎ কুয়েত প্রবাসী। এক বছর আগে কুয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সেখানে চিকিৎসা নিয়ে দুই মাস আগে বাড়িতে ফিরে আসেন মিজান। ফিরে আসার আগে থেকেই আর্থিক অনটনে তাদের পারিবারিক বিরোধ চলছিল। পরে রোববার রাতে মিজান স্ত্রীকে গলায় গামছা পেচিঁয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন বলেন, ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদলতে পাঠানো হয়েছে। হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি ও ঘাতক স্বামী মিজানকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আশা করি দ্রুতই তদন্ত শেষ হবে ও পুরো রহস্য উন্মোচন হবে।আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপ্রেক্টর জামালউদ্দিন বলেন, স্ত্রী হত্যার ঘটনায় স্বামীকে আদালতে আনা হয়েছে। সে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আশা করছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page