September 8, 2026, 12:42 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে সন্তান হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জে সৎ ছেলেকে শ্বাসরোধে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মরদেহ গুম করার অপরাধে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ আদেশ দেন। কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সুমাইয়া সিরাজিদখানের ছোট পাউলদিয়া গ্রামের মোন্নাফ মোল্লার মেয়ে।

মামলার তথ্য বিবরণীতে জানা যায়, সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে পারিবারিক কলহের জের ধরে ২০১৭ সালের ১১ জুন সুমাইয়া আক্তার সৎ ছেলে ইয়াসিনকে (৫) শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ১৭ জুন নিহত ইয়াসিনের বাবা আরিফ হোসেন সুমাইয়াকে আসামি করে মামলা করেন। ছয় বছর ধরে মামলার বিচারিক কাজ চলছিল।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ হাসান বলেন, দীর্ঘ প্রায় ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুরে আদালত ওই আদেশ দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page