September 30, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসলাম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানিয়েছেন পুতিন।

রুশ ভাষায় ঈদুল আজহাকে বলা হয় ‘কুরবান বায়রাম’। পুতিনের শুভেচ্ছাবার্তা রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে ঈদুল আজহাকে কুরবান বায়রাম বলেই উল্লেখ করেছেন তিনি।

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে পুতিন বলেছেন, “মুসলিমরা কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে নিজেদের পূর্ব প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্য, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়— তাকেই এগিয়ে নিয়ে যান।

রাশিয়ার ক্ষেত্রে আমি বলব, মুসলিম সম্প্রদায় বিভিন্ন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মুসলিম সংস্থা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। নিজেদের সংস্কৃতি, শিক্ষা, বিভিন্ন গঠনমূলক কার্যক্রম ও সেবাপরায়ণ মনোভাব নিয়ে প্রতিনিয়ত তারা রাশিয়া এবং তার জনগণকে সেবা করে যাচ্ছেন। এটা সত্যিই বিশেষ স্বীকৃতি এবং প্রশংসার দাবি রাখে।”

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৬০ লাখ। দেশটিতে সরকারিভাবে খ্রিস্টান, ইসলাম, ইহুদি এবং বৌদ্ধ— এই চারটি ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়।

রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম খ্রিস্টান, তারপর দ্বিতীয় স্থানেই রয়েছে মুসলিমরা। দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম।

আজকের বাংলা তারিখ



Our Like Page