September 18, 2026, 2:14 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মূল্য তালিকা না রাখায় চট্টগ্রামে ৩ কাঁচা মরিচ বিক্রেতাকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মূল্য তালিকা না রাখায় চট্রগ্রামে ৩ কাঁচা মরিচ বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।  এর মধ্যে প্রণব ট্রেডার্স ও রিয়াজ এন্টার প্রাইজকে দুই হাজার টাকা করে এবং মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে অভিযানিক দল নগরীর পাহাড়তলীতে অভিযান চালায়। অভিযানে সরাইপাড়া এলাকার রূপসা ফুডকে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের টিম। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় তিন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেব নাথ এবং নাসরিন আক্তার সঙ্গে ছিলেন।

অভিযানের সময় রিয়াজ উদ্দিন বাজারের আড়তগুলোয় পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচ ১৬০ টাকা করে বিক্রি হচ্ছিল বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।

তিনি বলেন, পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা এবং খুচরা প্রতি কেজি মানভেদে ২২০-২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। অভিযানের কারণে কাঁচা মরিচের দামে কিছুটা স্থিতিশীলতা আসছে। তবে আমরা বিষয়টি নজরদারি করবো। আগামীকালও (মঙ্গলবার) বাজারগুলোতে নজরদারি করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page