September 30, 2026, 3:30 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হতাহতরা সবাই ছিলেন অভিবাসী। তারা কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। অবশ্য আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সবাই নারী।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।

সংবাদমাধ্যম বলছে, রোববারের এই দুর্ঘটনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মোটরওয়ের একটি অংশে হয়েছে। এই রাস্তাটি মূলত অভিবাসীরা প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রচেষ্টায় ব্যবহার করে থাকে।

মূলত অভিবাসীদের সাথে সম্পর্কিত সড়ক দুর্ঘটনা মেক্সিকোতে অস্বাভাবিক কোনও ঘটনা নয়। উত্তর আমেরিকার এই দেশটিতে অনেক লোক অননুমোদিত এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনে দেশটি অতিক্রম করে মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।

কিছুদিন আগে একই প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে দুই অভিবাসী নিহত হয়।

সংবাদমাধ্যম বলছে, অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করে। এই ভ্রমণে তারা প্রায়শই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনও পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে, ফলে দুর্ঘটনা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়।

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে গেলে ৫৬ জন নিহত হয়েছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page