April 1, 2026, 8:31 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলে বীর মুক্তিযোদ্ধাদের লাগবে না ভাড়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভাড়া ছাড়াই বীর মুক্তিযোদ্ধারা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলে চড়তে মুক্তিযোদ্ধাদের কোনো ভাড়া দিতে হবে না। মুক্তিযোদ্ধারা ভাড়া ছাড়াই মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। তবে মেট্রোরেলে কোনো হাফ পাস না থাকলেও এমআরটি পাস সংগ্রহকারী যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান হবে বুধবার বেলা ১১টায় উত্তরা ১৫ সেক্টরের সি/এ এর মাঠে। পদ্মা সেতু উদ্বোধনের আদলে হওয়া অনুষ্ঠানে আয়োজন হবে একটি সুধী সমাবেশের।’

তিনি জানান, সকাল ১১টা ২৫ মিনিটে সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্য দেবেন জাপানের রাষ্ট্রদূত। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনও আতশবাজির আয়োজন থাকবে না বলেও জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রোরেলের উদ্বোধন করবেন। এরপর তিনি উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে এসে নামবেন।

সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আমাদের মেট্রোরেলের ভাড়া বর্তমান সময়ের আলোকে করা হয়েছে। যেসব দেশে ভাড়া কম তারা অনেক আগে তৈরি করেছে। ভাড়া দিয়ে মেট্রোরেল লাভজনক করতে পারব না। তাই আমরা স্টেশন প্লাজা তৈরি করে সেখান থেকে আয় করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা তাড়াহুড়ো করে এটা উদ্বোধন করছি না, এই অংশের সব কাজ শেষ। সাধারণ মানুষের মেট্রোরেলে অভ্যস্ত করার জন্য শুরুতে দুই স্টেশন চালু করছি। মানুষ অভ্যস্ত হয়ে গেলে তিন মাস পর এই অংশের সব স্টেশন খুলে দেব। এভাবে চালু করাই আন্তর্জাতিক পদ্ধতি।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page